শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন সাংবাদিক আবুল কালাম আজাদ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ অগাস্ট, ২০২৪ ০৯:১২ পূর্বাহ্ন

    প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন সাংবাদিক আবুল কালাম আজাদ

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ আবুল কালাম আজাদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

    উল্লেখ্য, আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজী দৈনিক নিউ এইজ এর যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পেনিশ এজেন্সিয়া ইএফই এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেন তিনি।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন আবুল কালাম আজাদ। তিনি সাংবাদিক মহলে আজাদ মজুমদার হিসেবে পরিচিত।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর