শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থীদের একসাথে কাজ করার অঙ্গিকার

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২৪ ১২:৩০ অপরাহ্ন

    দেশ ও জাতির কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থীদের একসাথে কাজ করার অঙ্গিকার

    পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
    বুধবার (২১ আগস্ট) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আন্দোলন চলাকালীন সময় তাদের ওপর হওয়া নানা নির্যাতনসহ তাদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া সব সময় স্বচ্ছ ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা রাখা এবং সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন তারা। আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা। দেশের সার্বিক কল্যাণে সাংবাদিক ও শিক্ষার্থী একসাথে কাজ করার অঙ্গিকার  করেন তারা।

    সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন, সমন্বয়ক মোঃ মুছাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমিন সাগর, জান্নাত রসনি এবং আসমা আক্তার মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর