শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের জিনিস জব্দ করেছে বিজিবি

    বেনাপোল প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২৪ ১২:১৬ অপরাহ্ন

    বেনাপোলে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের জিনিস জব্দ করেছে বিজিবি

    যশোরের বেনাপোলে দুর্গাপুর সড়ক ও কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল, ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিন বোতল এলএসডি এসিড জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। 

    বুধবার (২১ আগষ্ট) দুপুরের দিকে এসব কেমিক্যাল,এসিড ও মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরাকারবারিরা বেনাপোলের  দুর্গাপুর ও কাগজপুকুর এলাকায় সড়কের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে আমড়াখালী চেকপোষ্টের বিজিবির একটি দল ওইসব এলাকায় অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পোয়ে যায়। এসময়  ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল, ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিন বোতল এলএসডি এসিড পরিত্যাক্ত অবস্থায় সড়কের পাশে পাওয়া যায়।
    জব্দকৃত এসবের আনুমানিক মূল্য ৬ কোটি ৩২ লাখ টাকা বলে জানায় বিজিবি।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, জব্দকৃত বিভিন্ন প্রকার কেমিক্যাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এবং ক্রিস্টাল মেথ আইস ও এলএসডি এসিড ধ্বংস করা হয়েছে। পলাতক চোরাকারবারিদের আটকের অভিযান অব্যাহত থাকবে।এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 
     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর