শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আহত মুমতাহিনা ও আয়েশা’র খোঁজ-খবর নিলেন তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অগাস্ট, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ন

    আহত মুমতাহিনা ও আয়েশা’র খোঁজ-খবর নিলেন তারেক রহমান

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ২০২৪-এর গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে আহত মুমতাহিনা নাজ ও আপনান আয়েশা’-এর খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।  মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আহত এই দুই শিক্ষার্থীর বাসায় গিয়ে তাদের খোঁজ-খবর নেন। 

    এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন (মিথুন), সেল-টির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ শারিফুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মহান প্রমুখ।

    প্রসঙ্গত, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী মুমতাহিনা নাজ ও আপনান আয়েশা (দুই খালাতো বোন) হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে একসাথে বুলেট বিদ্ধ হয়ে আহত হয়।   




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর