শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাসহ নতুন চার উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন 

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ অগাস্ট, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ন

    স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাসহ নতুন চার উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন 

    স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শনিবার বিকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

    বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা বাকি তিন উপদেষ্টা হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    পরে নবনিযুক্ত চার উপদেষ্টা সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন।

    এর আগে ১৬ আগস্ট বিকালে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরে তাঁদের দপ্তর বণ্টন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর