শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশের ৪ দাবি

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ অগাস্ট, ২০২৪ ০৬:১২ অপরাহ্ন

    বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশের ৪ দাবি

    অন্যান্য বাহিনীর মতো গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশের সাব ইন্সপেক্টরের মতো দফাদারদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করাসহ ৪ দফা দাবি জানিয়েছে বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি।

    শুক্রবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানান কমিটির সমন্বয়ক লাল মিয়া। 

    কমিটির অন্যান্য দাবিগুলো হলো— পুলিশ সদস্যদের মতো রেশন পেনশনসহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে এবং ২০০৮-২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সব বকেয়া বেতন পরিশোধ করতে হবে।

    মানববন্ধনে লাল মিয়া বলেন, যেহেতু আমরা সরকারের দেওয়া পোশাক পরিধান করে দিন রাত ২৪ ঘণ্টা অন্যান্য বাহিনীর মতো দায়িত্ব পালন করে থাকি। সেহেতু অবিলম্বে এখন থেকে ৭ দিনের মধ্যে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ কনস্টেবল সমান গ্রেড এবং দফাদারদের এস আই এর সমগ্রেড নির্ধারণ, পুলিশ সদস্যদের মতো রেশন পেনশনসহ সব সুযোগ-সুবিধা নির্ধারণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালিত করতে হবে এবং ২০০৮, ২০০৯, ২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেলের গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে।

    অন্যান্য সদস্যরা বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে মাসে সাড়ে ছয় হাজার টাকা পাই। যেখানে চালের কেজি ৬০/৭০ টাকা আমরা বছরেও ১ কেজি গরুর মাংস কিনতে পারি না, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারি না, আমরা সব ধরনের কাজ করি আমাদের ছেলে মেয়েদের ভালো খেতে দিতে পারি না, এক কেজি মাছ কিনতে পারি না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের জীবন রক্ষায় এগিয়ে আসুন।

    মানববন্ধনে প্রায় অর্ধশত গ্রাম পুলিশের সদস্য ও দফাদাররা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবারও একই কর্মসূচি পালন করেন তারা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর