শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু 

    বেনাপোল প্রতিনিধি

    ১৫ অগাস্ট, ২০২৪ ০৫:৪৩ পূর্বাহ্ন

    ১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু 

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই থেকে ১৩ দিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল। গেল ১ লা আগস্ট ট্রেনটি চালু হলেও এর দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। 

    বুধবার (১৪আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন বেনাপোল থেকে সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দিয়েছে। 
    বেনাপোলের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ থাকার পর ১লা আগষ্ট ট্রেনটি চলাচল শুরু হয়। দুইদিন চলাচলের পর তা আবার বন্ধ হয়ে যায়। সেখান থেকে ১১ দিন পর আজ বুধবার আবার খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ অগাস্ট, ২০২৪ ০৫:৪৩ পূর্বাহ্ন