শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে জমি বিরোধে বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ১৮

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১১ অগাস্ট, ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে জমি বিরোধে বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ১৮

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে শিবগঞ্জ পৌর সেলিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ এলাকায় বফাত শেখের ছেলে রবিউল শেখ একই এলাকার নেজাম শেখের ছেলে কামালের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে জমির সীমানা প্রাচীর দিতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রবিউল পক্ষের ১২ জন ও কামাল পক্ষের ছয়জন আহত হন। এতে উভয় পক্ষের ১৮ জন আহত হন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় রবিউলের বাড়িঘর ও আসবাবপত্র। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আকসা জানান, দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৭ আহত হয়েছেন। ভুক্তভোগী মামুন অর রশিদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জমি বিরোধের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ অগাস্ট, ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন