শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চরফ্যাসনে মতবিনিময় সভায় ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় মডেল

    ‘জ্যাকবের মত নেতা শতবর্ষেও জন্মায় না’

    মনির আসলামী, ভোলা প্রতিনিধি

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৮ অপরাহ্ন

    দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় মডেল
    চরফ্যাসনে মতবিনিময় সভায় ত্রাণ প্রতিমন্ত্রী

    ভোলার চরফ্যাসন উপজেলা পরিষদের আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিশ্রম আর দূরদর্শী পরিকল্পনা এবং নতুন নতুন কৌশলকে কাজে লাগিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার আজ দেশকে সারাবিশ্বের কাছে দুর্যোগ ব্যবস্থাপনায় অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

    তিনি আরও বলেন, আমি মুজিবনগর ইউনিয়ন সহ চরফ্যাসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি৷ এ অঞ্চলের মানুষকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পর্যায়ক্রমে সব ব্যবস্থা গ্রহণ করা হবে৷

    এসময় চরফ্যাসনের উন্নয়ন ও সৌন্দর্য দেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, জ্যাকবের মত নেতা শতবর্ষেও জন্মায় না। তিনি আগামী দিনে এমপি জ্যাকবের আরও সাফল্য কামনা করেন।

    শনিবার  বেলা ৩ টায় ব্রজগোপাল টাউন হলে চরফ্যাসন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র‘র সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

    উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান৷ এছাড়াও চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন৷


    অনুষ্ঠানে এমপি জ্যাকব বলেন, বঙ্গোপসাগর, মেঘনা ও  তেতুলিয়া নদী ঘেরা বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর, কুকরি মুকরি, ঢালচর নিয়ে আমার চরফ্যাসনের মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে৷ নিম্বাঞ্চল, আয়তন ও জনসংখ্যার দিক বিবেচনা করে বেড়িবাঁধ, পাকা রাস্তা, সাইক্লোন সেন্টার, ঢেউটিন সহ সাধারণ মানুষকে নিরাপদে রাখার বিভিন্ন দাবি উত্থাপন করেন এমপি জ্যাকব৷


    অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের কবর জিয়ারত, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করেন৷

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:১৮ অপরাহ্ন