শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা কারাগার থেকে পালানো ৫৯৬ বন্দীর ৪০৫ জন ফিরে এসেছে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ অগাস্ট, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

    সাতক্ষীরা কারাগার থেকে পালানো ৫৯৬ বন্দীর ৪০৫ জন ফিরে এসেছে

    সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৯৬ বন্দীর মধ্যে গতকাল পর্যন্ত ৪০৫ জন ফিরে এসেছে। গত রোববার সন্ধ্যায় রোববার একদল বিক্ষুব্ধ লোক সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ জন বন্দী পালিয়ে যায়। পরে কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দীরা ফিরে আসতে শুরু করেছে।

    বুধবার পর্যন্ত অন্তত ৪০৫ বন্দী ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বিষয়টি নিশ্চিত করেন।

    ফিরে আসা বন্দীরা জানান- কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে তারা আবার ফিরে এসেছেন।
    জেলার বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের বন্দী ছিলেন ৫৯৬ জন। ২৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার মধ্যে ২৩ জন ফিরে এসেছে। দুইজন ফাঁসির দ-প্রাপ্ত আসামির মধ্যে একজন ফিরে এসেছে।

    এর মধ্যে বুধবার রাত পর্যন্ত ৪০৫ জন ফিরে এসেছে। তিনি আশা করছেন, আরও আসামি ফেরত আসবে।
    তিনি বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে ৫৬ জন জামিনে মুক্ত হয়ে গেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ অগাস্ট, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন