শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটির দায়িত্ব গ্রহণ 

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ২৯ জুলাই, ২০২৪ ০১:০৩ অপরাহ্ন

    আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটির দায়িত্ব গ্রহণ 

    বরগুনার আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিগত ২৮ ফেব্রুয়ারী ২৪ইং তারিখে অনুষ্ঠিত সভায় নতুন এডহক কমিটি গঠন করা হলেও কমিটি গত ১৭ জুলাই থেকে  দায়িত্ব গ্রহণ করেছে বলে গতকাল রাতে কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন। 

    দীর্ঘ পাঁচ মাস সংগঠনের কমিটি বিহীন থাকলেও জনৈক শিক্ষক নেতা বিভিন্ন স্হানে পদ-পদবী ব্যবহার করতেন। গতকাল বিকেলেও সমিতির কয়েকজন শিক্ষক জানান ঐ নেতা এখনো তার পদে বহাল আছেন। এরপরে খোঁজ নিতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। 

    জানা গেছে, শিক্ষকদের ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটির মেয়াদ এ বছরের ২৮শে ফেব্রুয়ারীর আগে শেষ হয় এবং সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ঐ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী চিলা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেনকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন স্বপন, দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, নীলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান ও ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। 

    ২৮শে ফেব্রুয়ারীতে এডহক কমিটি গঠন করা হলেও দীর্ঘ পাঁচ মাসেও কমিটি কেন দায়িত্ব গ্রহণ করেননি এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এ নিয়ে শিক্ষক মহলে চলছে নানান ধরনের আলোচনা।

    এ বিষয়ে আগের কমিটির সভাপতি ও কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক বলেন, কমিটির মেয়াদ শেষে সভা করে এডহক কমিটি গঠন করা হয়েছে কিন্তু তারা কেন দায়িত্ব গ্রহণ করেননি তা আমার জানা নেই। 

    নতুন এডহক কমিটির আহবায়ক মোয়াজ্জেম হোসেন বলেন, ২৮শে ফেব্রুয়ারীতে এডহক কমিটি গঠন করা হলেও সংগঠনের যাবতীয় দায়িত্ব বুঝে না পাওয়ায় দায়িত্ব গ্রহণ করিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর