শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কারফিউ শিথিলে শিবগঞ্জের কানসাটে আবারো আমের বাজার চাঙ্গা

    মোহা: সফিকুল ইসলাম, চাপাইনবাবগঞ্জ

    ২৮ জুলাই, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ন

    কারফিউ শিথিলে শিবগঞ্জের কানসাটে আবারো আমের বাজার চাঙ্গা

    কোটা সংস্কার  আন্দোলনকে ঘিরে সহিংসতা ও পরবর্তী সময়ে দেশব্যাপী কারফিউ এর কারনে যে গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে  বিরুপ প্রভাব পড়ের কারণে আমের বাজারে ধস নেমেছিলো, তা কাটতে শুরু  করেছে। সরকার কর্তৃক  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ শিথিল ঘোষণা করায়  দেশের বৃহৎতম আমের বাজার কানসাটে গত দুদিন থেকে আবারো জমে উঠেছে কেনাবেচা। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা আম কিনে পাঠাচ্ছেন। ফলে বেড়েছে আমের দাম।আমের রাজধানী খ্যাত কানসাটে এখন আমের ভরা মৌসুম, বাজারে ফজলি আম্বিনা, বারি ৪, রুপালী সহ নানা জাতের আম। এবার শুরু থেকেই প্রকৃতির বৈরিতায় আমের ফলন অনেকটায় কম এ জেলায়। তবে বাজারে মৌসুমের শুরু থেকেই আমের বাড়তি দাম থাকায়, আম বাগান মালিক ও ব্যবসায়ীদের ফলন কম হওয়ায় কষ্ট অনেকটায় কাটিয়ে উঠেছেন। 

    আম চাষী মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, আব্দুল খালেক, আব্দুল জাব্বার সহ অনেকেই জানান, দেশব্যাপী চলমান কোটা সংস্কার  আন্দোলকে ঘিরে সহিংসতা ও পরবর্তী সময়ে কারফিউ এর কারনে,গত সপ্তাহে দেশের সর্ব বৃহৎ আমের বাজার কানসাটে ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছিলো হতাশা।  কমে গিয়েছিলো আমের দাম, অন্যদিকে ব্যাংক বন্ধ থাকায় লেনদেনে সমস্যায় পড়তে হয়েছিলো তাদের। তবে গত দুদিনে কারফিউ শিথিল হওয়ায় আবারো পূর্বের অবস্থায় ফিরেছে কানসাট আম বাজার। বেচাকেনা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আমের দামও। কানসাট বাজারে আমবিক্রী করতে আসা বিশিষ্ট আম ব্যবসায়ী ও আমচাষী শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের কলিমুদ্দিন আজকে  আমের দর খুব ভাল।ফজলী আম দাম মণ প্রতি  ৪০০ থেকে৪৫০০  টাকা,আশি^না আম মণ প্রতি  ১৩০০ থেকে ১৮০০টাকা,বারি ৪ মণ প্রতি  ৩৫০০ থেকে ৪০০০টাকা টাকা,রুপালী আম মণ প্রতি  ৪৫০০ থেকে ৫০০০  টাকা। 

    আম বিক্রেতা, ক্রেতা, ব্যবসায়ী ও আড়তদাররা জানান, পুরো বাজার ভরে আছে আম আর আমে। বাজার ছাপিয়ে আমের ভ্যানের সারি গিয়ে পৌচ্ছেছে মূল সড়কে কয়েক কিলোমিটার জুড়ে। আমের ট্রাক আর আমের ভ্যানের এ যাওয়া আসায় সড়ক জুড়ে প্রায় সময়ই লেগে থাকছে দীর্ঘ যানযট। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ শিথিলের সময়সীমা সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত করায় যানচলাচলসহ জনবীবন অনেকটায় স্বাভাবিক। কানসাট আম বাজার আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম টিপু জানান আমের দাম ভাল থাকলেও ব্যাংক বন্ধ থাকা ও ইন্টারনেট পুরাপুরি চালু না থাকায় অজুহাতে বড় বড় ব্যাপারীরা আম ব্যবসায়ী ও আম চাষীরা আম বিক্রি করেও টাকা না পাওয়ায় নানা ধরনের হয়রানীর শিকার হচ্ছেন। তবে কানসাট বাজারে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা বিরাজ মান।তবে যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ  কামনা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ জুলাই, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ন