শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বায়তুল মোকাররমের খতিবের মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

    বায়তুল মোকাররমের খতিবের মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক
    বায়তুল মোকাররমের খতিবের মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

    দেশের প্রখ্যাত আলেম বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি।
    শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং  শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের  প্রতি গভীর সমবেদনা জানান।

    একইসঙ্গে প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের মৃত্যুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    উল্লেখ্য, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

    তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন কন্যা, স্ত্রীসহ অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন।

    শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা হবে। এরপর জিগাতলায় দ্বিতীয় জানাজা এবং মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে। মরহুম সালাহউদ্দিনের অসিয়ত অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান হাবিবুর রহমান।
    বায়তুল মোকাররমের জানাজায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন