শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৫ জুলাই, ২০২৪ ০৭:৩৬ অপরাহ্ন

    রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

    রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় সড়কের ওপর পড়ে গিয়ে মিজানুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রাজবাড়ী সদর উপজেলার বাগমারা সড়কে এঘটনা ঘটে। তিনি রাজবাড়ী সদর থানায় কর্মরত ছিলেন। নিহত পুলিশ সদস্যের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাপুরিয়া সদরদী গ্রামে।

     

    রবিবার ১৪ জুলাই সকাল সাড়ে ৯টার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

     

    রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) জি.এম. আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী সদর থানার কনস্টেবল মিজানুর রহমান শনিবার রাত ৮টা থেকে রাত্রিকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। বাগমারা এলাকায় রাত ১টার দিকে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে পিছঢালা রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এসময় তাকে তাৎক্ষনিক রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টায় সময় তার মৃত্যু হয়।

     

    তিনি আরও বলেন, তার কর্মজীবনে অত্যান্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার এই মৃত্যুতে রাজবাড়ী জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্স গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের এই সংকট মূহুর্তে সমভাবে ব্যাথিত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর