শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম শুরু আগস্টে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জুলাই, ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন

    রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম শুরু আগস্টে

    খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরুর আগে আগস্টে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী। শুক্রবার (১২ জুলাই) সকালে স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    ইমিগ্রেশন বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সীমান্তের ১৫০ গজের ভেতর হওয়ায় এই স্থলবন্দরের বিভিন্ন স্থাপনা নির্মাণে সময়মতো ভারতের অনাপত্তিপত্র পাওয়া যায়নি। এ কারণে এ বন্দরের বিভিন্ন স্থাপনা নির্মাণকাজ যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। বর্তমানে বন্দরের প্রশাসনিক ও ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সম্পূর্ণ অবকাঠামো নির্মাণে কিছুটা সময়ের প্রয়োজন। এ কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করতে দেরি হচ্ছে। তবে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করতে প্রস্তত আছে বন্দর কর্তৃপক্ষ।’

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামগড় স্থলবন্দরের প্রকল্প পরিচালক মো. সরোয়ার আলম, ইউএনও মমতা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, বিজিবির রামগড় ব্যাটালিয়নের সহকারি পরিচালক রাজু আহমেদ, রামগড় স্থলবন্দরের ইনচার্জ আফতাব উদ্দিন প্রমুখ।

    প্রকল্প পরিচালক সরওয়ার আলম বলেন, দ্রুতগতিতে বন্দরের কাজ এগিয়ে যাচ্ছে। জমি অধিগ্রহণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ২৫ জুনের মধ্যে স্থল বন্দরের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

    রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, রামগড় ইমিগ্রেশন কার্যক্রম শুরু করলে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের মানুষ রামগড় ও সাব্রুম সীমান্ত পথে ভারত ভ্রমণে যেতে পারবেন। একইভাবে ভারতের ত্রিপুরাসহ আশেপাশের রাজ্যের মানুষও এই সীমান্ত পথে বাংলাদেশে ভ্রমণে আসতে পারবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ জুলাই, ২০২৪ ০৭:৪০ পূর্বাহ্ন