শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

    রাজবাড়ী প্রতিনিধি

    ১১ জুলাই, ২০২৪ ০৭:২৫ পূর্বাহ্ন

    রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

    বুধবার ১০ জুলাই রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী।  

    মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা ব্যাক্তিগত ও সমষ্ঠিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের দাবি-দাওয়া, সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ প্রদান করেন।

    জেলা পুলিশের বিভিন্ন সফলতায় মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক ০২ টি পুরষ্কার প্রাপ্ত হয় রাজবাড়ী জেলা। সভায় পুরষ্কার প্রাপ্তদের হাতে মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রদত্ত পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার, রাজবাড়ী। এছাড়া উত্তম কাজের জন্য জনাব উত্তম কুমার ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত), গোয়ালন্দঘাট থানা, সর্বোচ্চ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী অফিসার টিএসআই/ দেলোয়ার হোসেন, ট্রাফিক বিভাগ, সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী অফিসার এসআই (নিঃ)/ মিলন চন্দ্র বর্মণ, জেলা গোয়েন্দা শাখা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ)/ সনজিব জোয়াদ্দার, জেলা গোয়েন্দা শাখা, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার এসআই (নিঃ) তারিকুল ইসলাম, পাংশা মডেল থানা, রাজবাড়ীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

    মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার । 

    মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জুলাই, ২০২৪ ০৭:২৫ পূর্বাহ্ন