শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতীয় তরুণী পিংকি সরকার প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে

    বেনাপোল প্রতিনিধি

    ৫ জুলাই, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ন

    ভারতীয় তরুণী পিংকি সরকার প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে

    ভারতীয় তরুণী পিংকি সরকার (২১) প্রেমের টানে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে এসে পড়েছেন বিপাকে । গত ২৯ জুন অবৈধ পথে তিনি প্রেমিক সমর সরকারের কাছে এসেছিলেন। কিন্তু তাকে রেখে পালিয়ে যান প্রেমিক।
    বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে তাকে হস্তান্তর করেন বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি।

    বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার (২১)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সঙ্গে। এরপর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। 

    সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন পিংকি। তিনদিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সঙ্গেই ছিলেন। একপর্যায়ে সমর ও তার এক বন্ধু মিলে গত মঙ্গলবার বিকেলে পিংকিকে বেনাপোলে নিয়ে আসেন। তারপর সমর পিংকিকে এক জায়গায় বসিয়ে রেখে বন্ধুসহ পালিয়ে যান। পরে মেয়েটি সমরকে খুঁজে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। এ অবস্থা দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে একটি বাড়িতে রাখেন। 
    পরে বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় তারা। বিএসএফ মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান তিনি। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর