শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়া মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন জেসমিন সুলতানা

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ জুলাই, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ন

    মঠবাড়িয়া মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন জেসমিন সুলতানা

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছেন জেসমিন সুলতানা। সহকারি শিক্ষক হিসেবে ওই বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি।জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম হায়দার নিশ্চিত করেছেন।

    এর আগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছিলেন মোঃ মাইনুল ইসলাম। প্রশাসনিক কারনে গত এপ্রিল মাসে তাকে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি ৫২ নং মধ্য মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। 

    জানা গেছে, বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য যথাযথ প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে উক্ত শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৫ জন।তারা হলেন-৮৭ নং মধ্য সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম,৯৪ নং নলী বিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত্র হালদার,৭৯ নং পূর্ব ছোট মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিং কৌরি তালুকদার, ৮০ নং বিএন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এবং ৫১ নং উত্তর মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ পাল।

    ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রশাসনিক কারনে সদ্য বদলি হওয়া প্রধান শিক্ষক মাইনুল ইসলাম পুনরায় এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য অনুকুল পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জানান,প্রশাসনিক কারনে বদলি হওয়ার ৩ বছরের মধ্যে কোন শিক্ষক পুন: বদলির জন্য আবেদন করতে পারবেন না।সেক্ষেত্রে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর