শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দৌলতপুরে প্রতিবন্ধীতা বিষয়ক  সভা অনুষ্ঠিত 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ৪ জুলাই, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন

    দৌলতপুরে প্রতিবন্ধীতা বিষয়ক  সভা অনুষ্ঠিত 

    মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রতিবন্ধীতা বিষয়ক উপদেষ্টা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স সভা কক্ষে ইকু্ইট্যাবল এন্ড ইনক্লুসিভ হেলথ এন্ড রিহ্যাবিলিটেশন ফর পারর্সস উইথ ডিজ্যাবিলিটি (ইআইএইচআরপিডি) প্রকল্পের আওতায় ও দৌলতপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে, পক্ষাঘাতক গ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র (সিআইপি) এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। 

    আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন। 

    এসময় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. রহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৌলতপুর সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি এ.বি.খান বাবু, দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোমিন রহমান, ইআইএইচআরপিডি প্রজেক্ট ম্যানেজার রহমাতুল বারি প্রমূখ। 


    প্রধান অতিথি নাহিয়ান নুরেন তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা আজ আর সমাজের বুঝা নয়। জাতি গঠনে প্রতিবন্ধীদের সম্পৃক্ততা দিন দিন বেড়েছে। সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। আমাদের সকলকে সমাজের সকল প্রতিবন্ধীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তাতে করে প্রতিবন্ধীরা আলোর মুখ দেখতে পাবে।
    আয়োজিত সভার ইন পার্টনারশিপ উইথ-সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসন প্রচারণার দায়িত্ব পালন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর