শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লালমোহন কাশ্মীর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: ব্যবসায়ীর মৃত্যু

    মনির আসলামী, ভোলা প্রতিনিধি

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৩৪ অপরাহ্ন

    লালমোহন কাশ্মীর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: ব্যবসায়ীর মৃত্যু
    লালমোহন কাশ্মীর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

    ভোলার লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মীর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় ভয়াবহ আগুনের দৃশ্য দেখে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ আগুন নেভানোর পূর্বে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান৷ এই অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা৷ বুধবার (২ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৪ টার দিকে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানায়, গভীর রাতে কাশ্মীর বাজারের দিদার মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়৷ দাউ দাউ করে বাজারে আগুন লাগার দৃশ্য দেখে মোসলেউদ্দিন সরদার (৫৫) নামের এক ব্যবসায়ী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন৷ স্থানীয় লোকজন শত চেষ্টা করেও আগুন নেভাতে পারে নি৷ খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়৷ ঠিক ততক্ষনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মুদি, ফার্মেসি, চায়ের দোকান ও কীটনাশকের দোকানসহ ৭টি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান৷ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ৷ ঘটনা শুনে ভোলা জেলা প্রশাসক মৃত মোসলেউদ্দিন সরদারের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা অনুদান দেবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান৷




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৩৪ অপরাহ্ন