শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপ্ইানবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মুত্যুর অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ জুলাই, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ন

    চাঁপ্ইানবাবগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মুত্যুর অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই হাসপাতাল ঘেরাও করে রাখে রোগীর আত্মীয় স্বজন ও স্থানীয়রা। মৃত তামিমা আক্তার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা মহল্লার রুবে ল আলীর স্ত্রী। 

    তামিমার মামি শামীমা খাতুন জানান, ২৯ জুন শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রসব ব্যথা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির  মোড়ে অবস্থিত মহানন্দা স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় তামিমাকে। ১০ টার দিকে সিজার অপারেশনের মাধ্যমে তিনি সন্তাান প্রসব করেন। বিকেলে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং একপর্যায়ে তার শরীর একেবারেই নিস্তেজ হয়ে যায়। রোগীর অবস্থা বেগতিক দেখে  ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামিমাকে। রাজশাহী যাওয়ার পথেই মারা যায় তামিমা। এ সংবাদ পেযে  তামিমার স্বজনরা  ও স্থানীয়রা মহানন্দা স্পেশালাইজড হসপিটাল ঘেরাও করে। এ সময় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

    হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, রোগীর স্বজনদের অভিযোগ সঠিক নয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান জানান, ওই বেসরকারি হাসপাতালের গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং মৃত ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। এ বিষয়ে সিভিল সার্জন এসএম মাহমুদুর রশীদ বলেন, চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্য হয়েছে কি-না তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হব্।ে তবে  রোগীর শারীরিক জটিলতার কারণেও মৃত্যু হয়ে থাকে।  এ সময় উৎসুক জনতার ভীড় জমে যায় এবং সঠিক তদন্ত  সাপেক্ষ বিচার দাবি করেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর