শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানীতে সরকারি গাছ কাটার  ব্যবস্থা নেয়নি বন বিভাগ 

    পিরোজপুর প্রতিনিধি

    ১ জুলাই, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    ইন্দুরকানীতে সরকারি গাছ কাটার  ব্যবস্থা নেয়নি বন বিভাগ 

    পিরোজপুরের ইন্দুরকানীতে মহাসড়কের পাশে বন বিভাগের ৫টি গাছ অবৈধভাবে কাটা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পিরোজপুর বন বিভাগ কতৃপক্ষ। এ অবৈধ ভাবে গাছ কাটার সাথে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের এক নেতা জড়িত থাকায় ব্যবস্থা নিচ্ছে না পিরোজপুর বন বিভাগ বলে অভিযোগ উঠেছে।

    জানা যায়, গত শুক্রবার (২১শে জুন) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডের আকন বাড়ির সামনে ইন্দুরকানী- চন্ডিপুর মহাসড়কের পাশে ৩টি চাম্বল ও ২মেহগনি গাছ দিনের বেলা কেটে নিয়ে যায় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মনিরুজ্জামান। তিনি একজন সংসদ সদস্যের অনুসারী বলে জানা গেছে। কাউকে কোন ভাবে না জানিয়ে গাছগুলো কেটেছেন তিনি বলে অভিযোগ স্থানীয়দের।

    উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ওই ওয়ার্ডের বাসিন্দা মো: ইকরামুল সিকদার বলেন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আকন বাড়ির সামনে মহাসড়কের পাশে বন বিভাগের রোপন করা ৩টি চাম্বল ও ২মেহগনি গাছ শ্রমিক দিয়ে কেটে করাতকলে নিয়ে যায়। গাছগুলোর অনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। বন বিভাগ কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে গাছ কাটা সত্যতা পেলেও কোন ব্যবস্থা নেয়নি। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মনিরুজ্জামান জানান, তার বাড়ির সামনে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্যই তিনি এ গাছগুলো কেটেছেন। বিষয়টি সবাই জানে তাবে কারো কাছ থেকে কোন লিখিত অনুমতি নেয়া হয়নি।

    পিরোজপুর বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত জানান, গাছগুলো সরকারের সম্পদ। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় বিষয়টি দেখা হয়নি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর