বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু  

বেনাপোল প্রতিনিধি

২০ জুন, ২০২৪ ০৯:১৩ অপরাহ্ন

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু  

ঈদুল আযহায় টানা পাঁচদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে দু দেশের মধ্যে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বানিজ্য। 
বুধবার (১৯ জুন) সকাল ৯টা থেকে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম। সকাল থেকে দুপুর পর্যন্ত ১০২ ট্রাক পন্য আমদানি ও ২৫ ট্রাক পন্য রফতানি হয়েছে ভারতে।  টানা ৫ দিনের লম্বা ছুটির কারণে  উভয় বন্দরে কয়েক হাজার পন্য বোঝাই ট্রাক আটকে ছিল।  আটকে থাকা বেশীর ভাগ পন্যের মধ্যে বিভিন্ন শিল্প ও গার্মেন্টস ইন্ডান্ট্রিজ এর কাচামাল রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি  আলহাজ্ব শামসুর রহমান জানান,  ঈদুল আযহা উপলক্ষ্যে গত ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত  দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ ছিল।  ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ঈদে টানা ৫ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।   ৫ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৩৪ হাজার যাত্রী  ভারতে গেছেন। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে ইমিগ্রেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।  

বেনাপোল বন্দরের ডাইরেক্টর (ট্র্যাফিক) রেজাউল করিম জানান, ঈদুল আযহা উপলক্ষ্যে ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত পাঁচ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি বানিজ্য।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর