শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নজিপুর ইউপির ফলাফল বাতিলের দাবি নৌকা প্রার্থীর

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৩ অপরাহ্ন

    নজিপুর ইউপির ফলাফল বাতিলের দাবি নৌকা প্রার্থীর
    নজিপুর ইউপির ফলাফল বাতিলের দাবি নৌকা প্রার্থীর

    নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন  পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তুলে ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।


    গত রোববার দুপুরে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী সাদেক উদ্দীন সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে গত ৫ জানুয়ারি নজিপুর ইউনিয়ন সহ উপজেলার ১১টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। ভোটের দিন নজিপুর ইউনিয়নের অন্যান্য কেন্দ্রের মতো রঘুনাথপুর কেদ্রেও ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়।

    কিন্তু ভোটগ্রহণ শেষে ফালাফল প্রকাশের কিছু আগে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মিন্টু সন্ত্রাসী বাহিনী নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা ইভিএম বাক্সে অগ্নিসংযোগ করে এবং ইভিএম মেশিনের এসডি কার্ড ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা প্রিজাইডিং কর্মকর্তা আহসান হাবীবকে মারধর  করে। এই পরিস্থিতিতে প্রিজাইডিং কেন্দ্রে উপস্থিত চেয়ারম্যান ও নজিপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থীদের পোলিং এজেন্টদের ইভিএমের এসডি কার্ড হারিয়ে যাওয়ার কারণ উল্লেখ করে ওই কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণ করা হবে মর্মে প্রত্যয়নপত্র দেন।  এ সময় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন গোলযোগ শুরু করলে পুলিশের সংগে তাদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১১ রাউন্ড গুলি ছোড়ে।

    পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের মিন্টুর সাথে আঁতাত করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই দিন গভীর রাতে ভোটের ফলাফল ঘোষণা করে এবং মাত্র ৩১ ভোটের ব্যবধানে হাবিবুর রহমানকে বিজয়ী ঘোষণা করেন।

    ওই কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে পুনরায় ভোট গ্রহণের জন্য সাদেক উদ্দীন হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। ওই শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি এম এস কাজী জিনাত হক নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় কেন নির্বাচন গ্রহণ করা হবে না এই মর্মে প্রধান নির্বাচন কমিশনার নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা,  সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ ছয়জন বিবাদীর বিরুদ্ধে রুল জারি করেন। বিবাদীদের রুল জারির ২৮ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এছাড়া রিটের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নের ফলাফল গেজেট স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।


    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নজিপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহিনুর রহমান,  সুমন চন্দ্র মণ্ডল, আশরাফুল ইসলাম, মিল্টন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:১৩ অপরাহ্ন