শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার আহত ব্যবসায়ীর মৃত্যু

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ জুন, ২০২৪ ০৯:১৯ পূর্বাহ্ন

    মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় হামলার শিকার আহত ব্যবসায়ীর মৃত্যু

    পিরোজপুরের মঠবাড়িয়ায় চা- সিগারেট বিক্রির পাওনা টাকা চাওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যবসায়ি ফারুকের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    নিহত ফারুক উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত নুরু ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় নিহত ফারুক ভূইয়ার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে তিনজনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

    মামলা সূত্রে জানাগেছে, গত ৩১ মে শুক্রবার রাত এগারটার দিকে সাপলেজার চড়কগাছিয়া এলাকার এমাদুল হাওলাদারের ছেলে শাওন, বাদল মিয়ার ছেলে শাহিন ওরফে শাকিল ও মৃত জাফর মোল্লা ছেলে সুমন মোল্লা ব্যবসায়ি ফারুক ভূইয়ার দোকানে গিয়ে তার কাছে বাকীতে সিগারেট চান। এ সময়  ফারুক ভূইয়া তাদের কাছে পূর্বের পাওনা এক হাজার চারশত টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ির ওপর হামলা চালায়। বখাটেদের হামলায় বৃদ্ধ ফারুক ভূইয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ফারুক ভূইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন চিকিৎধীন থেকে বৃহস্পতিবার সকালে ফারুক ভূইয়া মারা যান।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ি ফারুক ভূইয়ার ওপর হামলার ঘটনায় তার স্ত্রী রিঝিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা নং  দায়ের করেছেন। ওই মামলাই এখন হত্যা মামলা রূপান্তরিত হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর