শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে নতুন উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ জুন, ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন

    নাজিরপুরে নতুন উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

    পিরোজপুরের নাজিরপুরের নব নির্বাচিত উপজেলা  চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বলেছেন,সাধারণ মানুষকে সেবা বঞ্চিত করা যাবে না।
     
    তিনি বৃহস্পতিবার নাজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান হিসেবে  দায়িত্ব গ্রহনের পর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় এ কথা বলেন।

    নূরে আলম সিদ্দিকী শাহীন বলেন, নাজিরপুর উপজেলা পরিষদের বাইরে ও ভিতরে যারা আছেন তাদের প্রত্যেককে নিয়ে আগামীদিনের পথ চলতে চাই। নাজিরপুর উপজেলা পরিষদকে একটি পরিবার বানাতে চাই। যে পরিবারে প্রত্যেককেই সমান অধিকারের সদস্য। আপনাদের  অধিকারের জায়গা সিমাবদ্ধ নয় প্রশারিত। নাজিরপুরের মানুষ অসহায়,এখানের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। আমি অসহায় মানুষের প্রতিনিধি।

    নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বলেন,থানা, ভূমি অফিস, হাসপাতাল,সাবরেজিস্ট্রি অফিস সহ বিশেষ কিছু জায়গা আছে  যেখানে সাধারণ মানুষের যাতায়াত টা বেশী। আপনাদের কাছে অনুরোধ থাকবে সাধারণ মানুষ যেন সেবা বঞ্চিত না হয়। কোনো ভাবেই তাদেরকে সেবা বঞ্চিত করা যাবে না। 

    নূরে আলম সিদ্দিকী শাহীন স্থানীয়দের উদ্দেশে বলেন,সরকারি কর্মকর্তারা দুরদরান্ত এসেছেন। তারা আমাদের মেহমান। আমরা স্থানীয় মানুষদের আচরণে তারা যেন কষ্ট না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একই অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান কে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন তার তরফ থেকে উপহার সামগ্রী দেন। এসময় তিনি বলেন, উপজেলা পরিষদ চালানোর জন্য বিদায়ী উপজেলা চেয়ারম্যানের পরামর্শ নেয়া হবে। 

     অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, নাজিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা মাসুম বিল্লাহ,উপজেলা প্রকৌশলী জাকির হোসেন,পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর