শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাভারণে ট্রাকার চাকায় পিস্ট হয়ে ২ জনের মৃত্যু, চালক আটক 

    বেনাপোল প্রতিনিধি

    ৫ জুন, ২০২৪ ০৯:৫৪ পূর্বাহ্ন

    নাভারণে ট্রাকার চাকায় পিস্ট হয়ে ২ জনের মৃত্যু, চালক আটক 

    যশোর-বেনাপোল সড়কের শার্শার নাভারণ ফরেস্ট অফিসের সামনে এক সড়ক দূর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছেন। তারা বাড়ি থেকে পায়ে হেটে ফজরের নামাজ পড়তে মসজিদে আসছিলেন বলে স্থানীয়রা জানান।

    মঙ্গলবার (০৪ জুন) ভোরে নাভারন ফরেস্ট অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু। 

    নিহতরা হলেন, উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন(৬২) ও ঝিকরগাছার নাভারণ কলোনীর শ্যাম গাজির ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলি বক্স (৬৫)। নিহত দু'জনই নাভারণ ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাভারণ হাইওয়ে থানার এস আই জয়ন্ত কুমার বসু বলেন, নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন।এসময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাঁপা দেয়।এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে উল্টে যায়।
    পুলিশ মরদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালে প্রেরন করেছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। আটক চালক (আব্দুল্লাহ ৫০) বেনাপোলের নারায়নপুর গ্রামের শাজাহান আরীর ছেলে। তবে হেলপার পলাতক রয়েছে। 


     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর