শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ জুন, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে প্রাথমিকের হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

    ২০২৩-২৪ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখি সম্প্রসারণের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন আয়োজিত উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার মোস্তারি খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা উজ্জল হোসেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষক, গুরুজন, বড়-ছোট, মানুষের সাথে আচার ব্যবহার ও মূল্যেবোধের শিক্ষা পায়। শুধু কারিকুলাম শিক্ষা দিয়ে ছেড়ে দিলে হবেনা। শিশুদের স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন পূরনের ধাপগুলো যেন সে পূরণ করতে সক্ষম হয়।

    তিনি আরও বলেন, হলদে পাখির সম্প্রসারণ শিশুদের গণতন্ত্র চর্চা, ছাত্রীদের নিয়ম-শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের বয়সভিত্তিক একে অপরের সাহায্যে দেশে-বিদেশে গার্ল গাইডদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ। সভায় উপজেলা পর্যায়ের ৩২ জন শিক্ষিকা অংশগ্রহণ করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর