শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতের বুথ ফেরত ভোটেও এগিয়ে বিজেপি জোট

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ জুন, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন

    ভারতের বুথ ফেরত ভোটেও এগিয়ে বিজেপি জোট

    ভারতে সাত দফার ম্যারাথন নির্বাচন শনিবার শেষ হওয়ার পরে এক্সিট পোল বা বুথ ফেরত জনমত সমীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। বেশিভাগ সংবাদমাধ্যম এবং সমীক্ষা সংস্থা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) এগিয়ে রেখেছে। বস্তুত, অনেকটাই এগিয়ে রেখেছে এবং তারা জানিয়েছে, এনডিএ হয় আগের বারের মতো মোট ৫৪৩ আসনের মধ্যে ৩৫৩ (৬৫ শতাংশ) আসন পাবে বা তার থেকে আরো ১০ শতাংশ বেশি পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

     

    প্রায় প্রতিটি বিরোধী দল এই সমীক্ষার বিরোধিতা করে বলেছে, এর কোনো ভিত্তি নেই এবং অতীতে অনেকবারই বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। বস্তুত হয়েছেও তাই। এর আগে ২০০৪ এবং ২০১৪ সালের বুথ ফেরত সমীক্ষা অনেকটাই মেলেনি এবং রাজ্য স্তরে বিধানসভা নির্বাচনে অসংখ্য বার বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে।

     

     

    কংগ্রেসের শীর্ষ নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্তত ১৫০ জন জেলা স্তরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টারকে ফোন করে 'নির্লজ্জভাবে ভয় দেখিয়েছেন।' এই যাবতীয় ‘চক্রান্ত’ সত্ত্বে শেষ পর্যন্ত বিরোধী ইন্ডিয়া অ্যালায়েন্স নির্বাচনে জিতবে বলে মন্তব্য করেছেন রমেশ।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ জুন, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ন