শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেট বিভাগে ১১ উপজেলায় নির্বাচিতদের শপথ গ্রহণ 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৮ মে, ২০২৪ ০৭:৪১ পূর্বাহ্ন

    সিলেট বিভাগে ১১ উপজেলায় নির্বাচিতদের শপথ গ্রহণ 

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন।
    সোমবার সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১১টি উপজলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নেন। এসময় তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

    উল্লেখ্য, গত ৮ মে প্রথম ধাপে সিলেট জেলায় ৪টি, সুনামগঞ্জে ২টি, মৌলভীবাজারে ৩টি এবং হবিগঞ্জে ২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ ও বানিয়াচং, সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং মৌলভীবাজারের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর