শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে দেড় বছর কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন নারী

    বেনাপোল প্রতিনিধি

    ২৬ মে, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ন

    ভারতে দেড় বছর কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন নারী

    ভারতে দেড় বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৩ বাংলাদেশী নারী। 

     

    আজ শনিবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এরা দীর্ঘ দেড় বছর ভারতে কারাবাস করেছেন বলে ভুক্তভোগীরা জানায়।

     

     

    ফেরত আসারা হলেন-তামান্না আক্তার (১৯), মাহমুদা আক্তার (১৮) ও মৌসুমী দাস (২১)। এদের বাড়ি ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন স্থানে।  

     

     

    বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আযহারুল ইসলাম বলেন, ভালো কাজের আশায় গত ২ বছর আগে সীমান্ত পথে ভারতে গিয়ে হায়দ্রাবাদ শহরে যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের তাদের আটক করেন। পরে আদালত তাদের দেড় বছরের কারাদন্ড প্রদান করেন। সাজার মেয়াদ শেষে সেখা্নকার একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

     

    ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি এনজিও সংস্থা পরিবারের নিকট হস্তান্তর করার জন্য বেনাপোল পোর্ট থানা থেকে নিজ হেফাজতে নিয়েছেন বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর