শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আমতলীতে বিদ্যালয়ের গাছ কেটে সাবাড় করলেও জানেনা কেউ

    সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ২২ মে, ২০২৪ ১২:০৬ অপরাহ্ন

    আমতলীতে বিদ্যালয়ের গাছ কেটে সাবাড় করলেও  জানেনা কেউ

    বরগুনার আমতলীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন মোল্লা কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই দাড়িয়ে থেকে গাছ কাটালেও তিনি গাছ কাটার কথা অস্বীকার করেন।

     

     

     

    বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকর অভিযোগ করেন আমতলী উপজেলার হলদিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন মোল্লা স্হানীয় লেবার দিয়ে কাছ কাটাচ্ছেন।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। 

     

     

     

    ঘটনাটি ঘটেছে, উপজেলার হলদিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। চারপাশে নানাবিধ গাছ থাকলেও ওই গাছের মধ্যে দু'টি বৃহৎ চাম্বল গাছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন মোল্লা কমিটির রেজুলেশন ও টেন্ডার ছাড়াই কেটে ফেলেছেন। স্থানীয়রা বলেন গাছ দু'টির মুল্য আনুমানিক ৫০ হাজার টাকা। অনেক বছরের পুরাতন গাছ কেটে ফেলায় এলাকাবাসী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসারকে জানিয়েছেন বলে জানান।ঘটনার সঙ্গে জড়িত প্রধান শিক্ষক মহসিন মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা।

     

     

     

    মঙ্গলবার (২১মে) সরেজমিনে ঘুরে দেখাগেছে,দুই বৃহৎ চাম্বল গাছ দুটি কেটে ফেলে রেখেছেন।কাটা অবস্থায় গাছের গোড়া ও গাছ পড়ে আছে।

     

     

     

    গাছ কাটার বিষয়ে বিদ্যালেয়র প্রধান শিক্ষক মহসিন মোল্লা বলেন,গাছ ঠিকাদার কাটাচ্ছেন কিন্তু বিষয়টি সভাপতি, সহকারী শিক্ষা অফিসার, এলজিইডি'র উপ সহকারী প্রকৌশলীও জানে। টেন্ডার ছাড়া গাছ কাটা যায় কি-না জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেননি।

     

     

     

    স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম স্বপন বলেন,কমিটির সিধান্ত ছাড়াই প্রধান শিক্ষক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। 

     

     

     

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন,কমিটির রেজুলেশন অথবা টেন্ডার ছাড়া কোন ক্রমেই বিদ্যালয়ের সরকারী গাছ কাটা যাবে না। বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

     

     

     

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসান বলেন,বিষয়টি জেনেছি। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর