শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সেকৃবিতে এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মে, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন

    সেকৃবিতে এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল সামগ্রী বিতরণ

    শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে ২০২৪) বিকাল ৪ টায় শেখ কামাল ভবনের এএসভিএম অনুষদের সেমিনার কক্ষে মোট ১০০ জন শিক্ষার্থীদের মাঝে এ সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ করা হয়।

     

    সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সার্জিক্যাল এবং অবস্টেট্রিক্যাল বক্স প্রদান করে। এতে প্রাণি চিকিৎসা কার্যক্রম ও অস্ত্রোপচার সম্পন্ন করার সহায়ক বিভিন্ন যন্ত্রপাতি বিদ্যমান আছে।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অলোক কুমার পাল, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ও এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একমি'র সেলস অপারেশন (ভেটেরিনারি) এর ন্যাশনাল সেলস ম্যানেজার মো: আফতাব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো: রাশেদুল ইসলাম।

     

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, পরিচালকবৃন্দ, এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

     

    প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমরা শুধু শিক্ষার্থীদের একটি ভিত্তি প্রদান করি। সেই ভিত্তির উপর শক্তভাবে দাঁড়াতে, নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা নিজেকেই করতে হবে। আর এই বাড়তি চেষ্টায় সহায়ক হবে সার্জিক্যাল কিট বক্সটি। শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ভেটেরিনারিয়ান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২০ মে, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন