বেনাপোলে সাংবাদিক পরিচয় চাঁদাবাজি

বেনাপোল প্রতিনিধি

১৩ মে, ২০২৪ ০৮:১৯ পূর্বাহ্ন

বেনাপোলে সাংবাদিক পরিচয় চাঁদাবাজি

বেনাপোল বন্দর এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গনপিটুনির 

শিকার হয়েছে তরিকুল ইসলাম মিঠু নামে এক যুবক। গণপিটুনির পর আজ রবিবার 

দুপুরে স্থানীয়রা পোর্টথানা পুলিশে দিয়েছে তাকে। 

যশোরাঞ্চলে মিঠু একজন চাঁদাবাজ হিসেবে পরিচিত। যশোরের শংকরপুর এলাকায় 

একটি ভাড়া বাড়িতে একাকি বসবাস করেন তিনি। প্রতিদিন যশোর থেকে বেনাপোল 

বন্দরে এসে বিভিন্ন অফিসে, ব্যবসায়ীদের কাছে চাঁদাদাজি করে আসছে ভয়ভীতি 

দেখিয়ে। 

স্থানীয়রা জানান, তরিকুল নিজেকে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক পরিচয়ে 

আজ রবিবার দুপুরে ছোটআঁচড়া মোড়ে এক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা 

দাবি করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী জড়ো হয়ে তরিকুলকে গণপিটুনি 

দিয়ে পুলিশে সোপর্দ করে। 

তরিকুল নিজেকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার যশোর প্রতিনিধি পরিচয়ে 

দীর্ঘদিন বেনাপোল সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। ইতিপূর্বে তার 

বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় চাদাবাজির সংবাদ প্রকাশ হলে তাকে গ্রেপ্তারের দাবি 

জানান সাংবদিক সমাজ। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আজ রবিবার 

দুপুরে থানায় ফোন আসে তরিকুল ইসরাম মিঠু নামে এক যুবককে গনপিটুনি 

দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জনগন পুলিশের হা

তে তুলে দেয় 

তাকে। 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ মে, ২০২৪ ০৮:১৯ পূর্বাহ্ন