শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নীলফামারীতে জেলার দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জানুয়ারী, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ন

     নীলফামারীতে জেলার দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা
    নীলফামারীতে জেলার দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা

    নীলফামারীতে আবারও জেঁকে বসেছে শীত। কুয়াশা আর জেঁকে বসা ঠান্ডা হাওয়ায় উত্তরের এই জেলার জনজীবন প্রায় বিপর্যস্ত। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও কনকনে শীতে সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না।


    শনিবার (২৯ জানুয়ারি) নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত মৌসুমে এটি জেলার দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।

    নীলফামারীতে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়েসের মধ্যে ওঠানামা করলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার ঘনত্ব এত বেশি যে আকাশ দেখা যাচ্ছে না। বাতাস বইছে প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে। বাতাসের আর্দ্রতা শতভাগ।

    মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও হীম শীতল বাতাসের বেগ বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপরও বসে নেই দিনমজুর ও কৃষক-শ্রমিকরা। জীবিকার তাগিদে মাঠে নেমেছেন তারা। শীতের দাপটে কাজে যেতে না পারায় কমে গেছে তাদের আয় রোজগার।

    তীব্র শীতের হাত থেকে বাঁচার জন্য রাস্তা ও বাসাবাড়িতে খড়কুটো জ্বালিয়ে শিশুসহ বয়স্ক মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। ভোরে ঘন কুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখা গেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ জানুয়ারী, ২০২২ ১০:৫৫ পূর্বাহ্ন