শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্কুল-মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ এপ্রিল, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    স্কুল-মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

    চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সোমবার এ আদেশ দেন।

    আইনজীবী মনির উদ্দিন জানান, তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।
    চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। এই গরমের মধ্যে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরাও এমন ঝুঁকির মধ্যে আছেন বলে আদালতকে জানান তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত আদেশ দেয়।

    এডভোকেট মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, চলমান তীব্র তাপদাহে মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আজ হাইকোর্টের নজরে আনি। প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ছে। এ বিষয়গুলো আদালতে তুলে ধরলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না।

    তিনি বলেন, আদালতকে বলেছি, হিট ওয়েভে কোমলমতি ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য উঠে এসেছে। এখন যদি কোনো শিক্ষার্থী মারা যায় তবে এর দায় কে নেবে? তখন আদালত বলেন, যেহেতু ১৮ জন মারা গেছেন কিন্তু এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় নেবে না। তাহলে আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুধু প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা বন্ধের নির্দেশ দিতে পারি। পরে আদালত এ বিষয়ে স্বপ্রণোদিত আদেশ দেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩০ এপ্রিল, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৩০ এপ্রিল, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ এপ্রিল, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩০ এপ্রিল, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ন