শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মনোহরদীতে ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ এপ্রিল, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ন

    মনোহরদীতে ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

    শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। মেগা প্রকল্পগুলোর সুফল ইতোমধ্যে সাধারণ মানুষ পেতে শুরু করেছে। মনোহরদী-বেলাবোতেও ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কাজ করে প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।  

    মন্ত্রী শনিবার বিকালে গাজীপুর জেলার রাণীগঞ্জ ধানদিয়া হতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হরিনারায়ণপুর সংযোগ ব্রিজের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    শিল্পমন্ত্রী বলেন, এখানে এ এটা করেছে, সে ওটা করেছে তার নালিশ শুনতে চাই না। আমি নালিশের রাজনীতি করি না। কেউ অতি উৎসাহী হয়ে কিছু করবেন না, সকলকে তার প্রাপ্য সম্মান দিবেন। তিনি বলেন, সামনের উপজেলা পরিষদ নির্বাচন সকলে সমন্বিতভাবে করবেন যাতে সেখানে কোনো রাজনীতিক বিভাজন সৃষ্টি না হয়। বর্তমান সরকার উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, নির্বিঘ্ন ও সুন্দরভাবে করার জন্য কাজ করছে।  

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজির, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মাহমুদ খান বাহালুল, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ এপ্রিল, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ন