শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে বিএনপি'র ৪ নেতা আজীবন বহিষ্কার 

    ২৭ এপ্রিল, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে বিএনপি'র ৪ নেতা আজীবন বহিষ্কার 

    দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় মানিকগঞ্জের ৪ বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। 

    শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপি'র কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে ২৩ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে শোকজ করা হয়। ওই নোটিশের ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলে শুক্রবার দলীয় হাই কমান্ড মানিকগঞ্জের চারজন সহ মোট ৭৩ জনকে বহিষ্কার আদেশ প্রদান করেন। 

    বহিষ্কৃতরা হলেন সিংগাইর উপজেলা মহিলা দলের সভাপতি আফরোজা রহমান লিপি, সিংগাইর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ,  হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: জাহিদুর রহমান তুষার ও হরিরামপুর উপজেলা বিএনপি সদস্য মোশারফ হোসেন মোসা। 

    উল্লেখ্য, বহিষ্কৃতরা আগামী ৮ মে অনুষ্ঠিতব্য মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

    হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান তুষার বলে,  দলীয় সিদ্ধান্ত যাই হোক জনগনের অনুরোধে প্রার্থী হয়েছি।  ১৯ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করে আসছি। এই মুহূর্তে নির্বাচন থেকে সরে গেলে জনগণ আমাকে মেনে নেবে না।

    এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ  জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি'র গঠনতন্ত্র মোতাবেক তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ এপ্রিল, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন