শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:৫৩ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

    প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন এলাকা বাসী। 

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কলেজ চত্বরে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

    নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম নাটোরী।

    এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।




    সারাদেশ - এর আরো খবর