শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন

    মানিকগঞ্জে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার 

    জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সৃষ্ট চলমান অসহনীয় গরমে অতিষ্ঠ মানিকগঞ্জের ধর্মপান মুসল্লিরা রহমতের বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইসতিসকার আদায় করেছেন।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় শহরের দাসরা এলাকায় অবস্থিত শহীদ তিতুমীর একাডেমি মাঠ প্রাঙ্গনে বিশেষ এই সালাত আদায় করা হয়। এ সময় রহমতের বৃষ্টি চেয়ে অশ্রু সিক্ত নয়নে মহান রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানান। 

    এছাড়া শিবালয় উপজেলার  টেপড়া গ্রামের দশচিড়াএলাকায় , নবগ্রাম মাঠ ও তেওতা ঈদগা মাঠ, সদর উপজেলার মিতরা আবু হুরায়রা মাদ্রাসা মাঠে সালাতুল ইসতিসকার আদায় করা হয়।

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধর্মপ্রাণ মুসল্লিগন গণমাধ্যমকে জানান, তীব্র গরমের মানুষ অতিষ্ঠ। ৭০ বছরের ইতিহাসে রোদের এমন প্রখরতা দেখিনি। গরমের আস্ফালন আশঙ্কাজনক পর্যায় দাঁড়িয়েছে। কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে পারছে না।আয় রোজগার কমে গেছে। টিউবলের পানি শুকিয়ে যাচ্ছে। রাস্তাঘাট ফসলি জমি ফেটে চৌচির। সর্বত্র বিরাজ করছে স্থবিরতা। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের  একমাত্র ভরসা মহান রাব্বুল আলামিনের নিকট সালাতুল ইসতিসকার আদায় করে বৃষ্টি চেয়ে প্রার্থনা করেছি। 

     শহীদ তিতুমীর দারুল আমান জামে মসজিদের খতিব মৌ: জাকিরুল ইসলাম খান বলেন, সালাতুল ইসতিসকার আদায় শেষে বিশেষ মোনাজাতে মহান আল্লাহ তায়ালার নিকট দু'হাত তোলে ফরিয়াদ জানিয়েছি। তিনি রহমতের মালিক। বৃষ্টি দিতেও পারেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর