শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমতলীতে যত্রতত্র গড়ে ওঠা ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    আমতলী (বরগুনা) প্রতিনিধি 

    ২৫ এপ্রিল, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ন

    আমতলীতে যত্রতত্র গড়ে ওঠা ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

    আমতলী পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী এ,কে স্কুল চৌরাস্তা এলাকা থেকে ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বুধবার বিকেলে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

    জানাগেছে, পৌর শগরের অভ্যন্তরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের একে স্কুল চৌরাস্তা এলাকায় প্রভাবশালী ব্যাক্তিরা সড়ক ও জনপদ অধিদপ্তরের জায়গা দখল করে ৪৫ টি অবৈধ স্থাপনা নির্মাণ করে।এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।আজ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন।

     

    প্রত্যক্ষদর্শীরা বলেন,স্থানীয় প্রভাবশালীরা নিজেদের জোর খাটিয়ে মহাসড়কের পাশে বেশ কিছু জায়গা দখল করে এ সকল  স্থাপনা নির্মাণ করেছিল। ওই স্থাপনাগুলো উপজেলা নির্বাহী অফিসার উচ্ছেদ করে দিয়েছেন। তারা আরো বলেন,সেই সাথে  মহাসড়কের পাশে সাপ্তাহিক হাটও উচ্ছেদ করেছেন।  

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,মহাসড়কের ১০ মিটারের মধ্যে নির্মাণ করা ৪৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে ১৫ টি ঘর ও ৩০ টি আংশিক ঘর ছিল। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর