শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে ইসতিসকার নামাজ আদায়

    আমতলী (বরগুনা) প্রতিনিধি 

    ২৫ এপ্রিল, ২০২৪ ১২:৩১ অপরাহ্ন

    তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে ইসতিসকার নামাজ আদায়

    গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বরগুনার আমতলী।প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন।বৃষ্টি না হওয়ায় নদী-নালা,খাল-বিল শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলের খেত ফেটে চৌচির।একদিকে পানির জন্য কৃষকের মাঝে হাহাকার অপরদিকে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে ওষ্ঠাগত। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট দুই রাকাত সালাতুল  ইসতিসকার নামাজ আদায় করেছেন আমতলীর বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা।

    বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে পৌর শহরের সরকারি কলেজ মাঠে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি এ বিশেষ নামাজে অংশগ্রহণ করেন।

    নামাজে ইমামমতি ও মোনাজাত পরিচালনা করেন সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সাইদুর রহমান ফারুক। এবং খোৎবা পাঠ করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম।

    মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন। ইসতিসকার নামাজের নিয়মানুসারে দোয়া করার সময় মুসল্লিরা পাঞ্জাবি ও টুপি উল্টো করে পরেন।

    ষাটোর্ধ কয়েকজন মুসুল্লি বলেন, আমাদের জীবনে এমন গরম দেখিনি। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ যেন বৃষ্টি দেন, পরিবেশটা যেন ঠান্ডা হয়।

    নামাজে অংশ গ্রহণ করা তরুন,যুবক ও শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা বলেন,সারা দেশে তীব্র দাবদাহ চলছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং ইসতিসকার নামাজ আদায় করলাম। আল্লাহ যেন তার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করেন।

    নামাজে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান সহ বিশিষ্ট ব্যক্তিগণ।এ সময় তারা বলেন,তীব্র খড়ার কারণে দাবদাহ সৃষ্টি হয়েছে।এতে পরিবেশের ওপর প্রভাব পড়েছে। শুধু তাই নয়,দাবদাহের কারণে জন জীবন বিপর্যস্ত হওয়ায় সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।

    প্রসঙ্গত,গতকাল ১২.১০ মিনিটে আমতলীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১০ ডিগ্রি ছিল। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ এপ্রিল, ২০২৪ ১২:৩১ অপরাহ্ন