শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় কৃষক মাঠ দিবসের আলোচনা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৮ জানুয়ারী, ২০২২ ০২:১৯ অপরাহ্ন

    পাইকগাছায় কৃষক মাঠ দিবসের আলোচনা
    পাইকগাছায় কৃষক মাঠ দিবসের আলোচনা

    পাইকগাছায় কৃষক মাঠ দিবস ও  কারিগরি আলোচনা বৃহস্পতিবার সকালে উপজেলা মঠবাটিতে অনুষ্ঠিত হয়। ২০২১-২২ অর্থ বছরে তেল জাতীয়  ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক সরিষা একক প্রদর্শনীর অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বারি সরিষা-১৪ ফসলের উপর এ মাঠ দিবস ও কারিগরি আলোচনার আয়োজন করে।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বি এ ডি সি’র সিনিয়র সহকারী পরিচালক মোঃ হারুন, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় ও ইউপি সদস্য নাজমা বেগম।

    উপ-সহকারী কৃষি কর্মকতা ডল্টন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, এস এম বাবুল আক্তার ও জিএম মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন চলতি মৌসুমে উপজেলায় ২’শ হেক্টর  জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। সাধারণ সরিষার চেয়ে বারি-১৪ জাতের সরিষা অনেক লাভজনক। এ জাতের সরিষা বিঘা প্রতি ৫থেকে ৬মণ উৎপাদন হয়ে থাকে। বক্তারা আমদানি নির্ভরতা কমিয়ে আনাসহ জমির উর্বরতা শক্তি এবং উৎপাদন বৃদ্ধির জন্য বারি-১৪ জাতের সরিষা ফসল আবাদের জন্য কৃষকদের প্রতি আহবান জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ জানুয়ারী, ২০২২ ০২:১৯ অপরাহ্ন