শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৫২ পূর্বাহ্ন

    মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত 

    বাজার-সদাই শেষে রিক্সা যোগে বাসায় ফেরার পথে দুর্ঘটনা পতিত হয়ে প্রাণ হারালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান। 

    মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শহরের বেউথা রোডের এলজিইডি গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান (৫৫) শিবালয় উপজেলার উথুলী গ্রামের জনৈক আবুল হাশেমের পুত্র। তিনি ঘিওর উপজেলা প্রকৌশলীর দপ্তরে কর্মরত ছিলেন। পরিবার পরিজন নিয়ে এলজিইডি এলাকায় নির্মিত নিজ বাড়িতে বসবাস করতেন। 

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে বেউথা বাজার থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে পিছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল সজোরে রিক্সাকে ধাক্কা দেয়। এতে মান্নান রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয় জনতা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৫২ পূর্বাহ্ন