শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীক পেয়েই প্রচারনায় জিয়াউল আহসান গাজী

    পিরোজপুর প্রতিনিধি‌

    ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

    ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীক পেয়েই প্রচারনায় জিয়াউল আহসান গাজী

    ৮ মে আসন্ন প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। মঙ্গলবার দুপুরে আনারস প্রতীক পেয়ে প্রথমদিনের নির্বাচনী নিয়ম মেনে প্রচারনা শুরু করেছেন তিনি।

    পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে।  তিনটি উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের দোয়াতকলম, আনারস, মোটরসাইকেল, কাপপিরিচ, ঘোড়া প্রতীক প্রদান করা হয়।  

    আগামী ৮ মে ইভিএম পদ্ধতিতে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী, ভাইচ চেয়ারম্যান পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। তিনটি উপজেলায় মোট ৩ লক্ষ ৬৯ হাজার ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন