শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের জন্য অনলাইন রিফান্ড সিস্টেম উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের জন্য অনলাইন রিফান্ড সিস্টেম উদ্বোধন
    প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের জন্য অনলাইন রিফান্ড সিস্টেম উদ্বোধন

    ধর্ম প্রতিমন্ত্রী  মোঃ ফরিদুল হক খান বৃহস্পতিবার সকালে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত  ভার্চুয়াল সভায়  সরকারি ব্যবস্থাপনাধীন প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের জন্য অনলাইন রিফান্ড  সিস্টেম  উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশনায় প্রবর্তিত ই-হজ ব্যবস্থাপনার অধীনে সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছু কোন ব্যক্তি দেশের যে কোন প্রান্ত হতে প্রাক-নিবন্ধন করতে পারছেন।

    প্রতিমন্ত্রী জানান, কেউ তার প্রাক- নিবন্ধন বাতিল করলে বা মৃত্যুবরণ করলে বিদ্যমান পদ্ধতিতে তার জমাকৃত অর্থ ফেরত প্রদান প্রক্রিয়ায় বাতিলকারী উক্ত ব্যক্তিকে ন্যুনতম একমাস পরে অর্থ ফেরত প্রদান সম্ভব হয়। আবার উক্ত ব্যক্তিকে একবার সংশ্লিষ্ট ব্যাংকে এবং মন্ত্রণালয় হতে ইস্যুকৃত চেক গ্রহণের নিমিত্ত  হজ অফিস, ঢাকায় সশরীরে আসতে হয়, যা দেশের দূরবর্তী একজন ব্যক্তির জন্য অত্যন্ত কষ্টকর ও সময়সাপেক্ষ এবং যাতায়াতের অর্থ বিষয় থাকে।

    প্রতিমন্ত্রী বলেন,   বাস্তবতার প্রেক্ষিতে উক্ত অর্থ ফেরত প্রদান প্রক্রিয়াটি অনলাইন পদ্ধতিতে স্বল্প সময়ে সরাসরি প্রাক-নিবন্ধন বাতিল কারী ব্যক্তির প্রদত্ত তথ্যমতে তার ব্যাংক হিসেবে মন্ত্রণালয় হতে ফেরত প্রদান সম্ভব হবে।

    প্রতিমন্ত্রী  আরও বলেন, নতুনভাবে চালুকৃত এই সিস্টেমের  ফলে উক্ত ব্যক্তিকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। এর মাধ্যমে  তাই উক্ত ব্যক্তির সময়,  অর্থ, ও ভিজিট সাশ্রয় হবে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, এনডিসি  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালযয়ের কর্মকর্তাবৃন্দ এবং  হজ ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট  ব্যক্তিগণ সংযুক্ত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৮ জানুয়ারী, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন