শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • উপজেলায় প্রার্থী বাছাই নিয়ে শার্শা আ. লীগে কোন্দল প্রকাশ্যে

    বেনাপোল প্রতিনিধি

    ২১ এপ্রিল, ২০২৪ ০৮:০৫ পূর্বাহ্ন

    উপজেলায় প্রার্থী বাছাই নিয়ে শার্শা আ. লীগে কোন্দল প্রকাশ্যে

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে যশোরের শার্শা উপজেলা আওয়ামীলীগে দলীয় কোন্দল রুপ নিয়েছে প্রকাশ্যে। 
    শার্শা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেনকে মনোনয়ন দেওয়ায় আওয়ামীলীগে চরম অসন্তোস বিরাজ করছে বলে আওয়ামীলীগের দলীয় সুত্র নিশ্চিত করেছেন।  
    আগামী ২১ মে দেশব্যাপী দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যশোরের তিনটি উপজেলা পরিষদ রয়েছে এই তালিকায়। তার মধ্যে শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা রয়েছে। এই তিনটি উপজেলা পরিষদের নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জু বলেন, শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে কাউকেই চূড়ান্ত করা হয়নি। উপজেলা আওয়ামীলীগের কোনো সভাও হয়নি নির্বাচনী বিষয়ে। 
     
    শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান অহেদ বলেন, সোহরাবকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী করা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নয়। এটি ব্যক্তিগতভাবে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ব্যক্তিগত পছন্দের প্রার্থী। সেজন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছি।   

    শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, সোহরাব হোসেন আমাদের দলীয় কোনো প্রার্থী নয়। এটি এমপি সাহেবের পছন্দের প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন-কোনো এমপি বা মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রভাব বিস্তার করতে পারবেন না। সেখানে এ ধরনের পছন্দের প্রার্থীকে দল কখনই সমর্থন করে না।   
    সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শার্শার ১১টি ইউনিয়নের নেতারা বসেই সিদ্ধান্ত নিয়ে বিষয়টি আমাকে জানান। সে হিসেবে সোহরাব প্রার্থী হয়েছেন। 
    প্রেরক :-মহসিন আলী। বেনাপোল প্রতিনিধি। তারিখ:- ২০/০৪/২৪
    মোবা--০১৭১১৮২০৩৯৪
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ এপ্রিল, ২০২৪ ০৮:০৫ পূর্বাহ্ন