শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পঞ্চপল্লীর ঘটনাস্থল পরিদর্শন করলেন ধর্মমন্ত্রী 

    নিজস্ব প্রতিবেদক

    ২১ এপ্রিল, ২০২৪ ০৭:০১ পূর্বাহ্ন

    পঞ্চপল্লীর ঘটনাস্থল পরিদর্শন করলেন ধর্মমন্ত্রী 

    ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দিরটিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিমায় আগুন লাগানোর সন্দেহে সহোদর দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। 

    শনিবার (২০ এপ্রিল) দুপুরে মন্ত্রী এই ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি মন্দির দেখভালের দায়িত্বে নিয়োজিত একজন নারী, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

    এর আগে মন্ত্রী একই উপজেলার চোপেরঘাট গ্রামে এই ঘটনায় নিহতদের বাড়িতে যান। তিনি সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদেরকে সমবেদনা জানান। তিনি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন। এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২ লাখ টাকা সহায়তা দেন মন্ত্রী।পরে তিনি নিহতদের কবর জিয়ারত করেন। এসময় মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমসহ ধর্ম মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী বিকাল সাড়ে ৪টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক- সম্প্রীতি রক্ষা কমিটির বিশেষ সভায় অংশগ্রহণ করেন। এ সভায় মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের উপর জোর দেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ এপ্রিল, ২০২৪ ০৭:০১ পূর্বাহ্ন