শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে মানবিক পিরোজপুরের সেলাই মেশিন বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি‌

    ১৫ এপ্রিল, ২০২৪ ১২:০৮ অপরাহ্ন

    নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে মানবিক পিরোজপুরের সেলাই মেশিন বিতরণ

    পিরোজপুরে অসহায় ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ‘মানবিক পিরোজপুরের’ সহযোগিতায়, মানবিক পিরোজপুর কার্যালয়  ৫ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    রবিবার  (১৪ এপ্রিল)বিকালে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। মানবিক পিরোজপুরের  সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খানের সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, সহ-সভাপতি মোঃ আজম খান, সহ-সভাপতি সৈয়দ নাসিম ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক, জাকারিয়া খান ইকবাল, মানবিক পিরোজপুরের কোষাধ্যক্ষ সাইদুর রহমান খান রনি, সাংগঠনিক সম্পাদক রাসেল সিকদার।

    অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্ব ছিলেন ছিলেন, মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান,  আরো উপস্থিত ছিলেন সদস্য জুয়েল শিকদার, প্রমূখ।

    সেলাই মেশিন পাওয়া ( সাথি বেগম) বলেন, আমার স্বামী একজন দিনমজুর। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। আমি সমাজ সেবা থেকে   সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। মানবিক পিরোজপুর  আমাকে একটি নতুন সেলাই মেশিন  দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাব , সবাই আমার জন্য দোয়া করবেন মানবিক পিরোজপুরের জন্য দোয়া করবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ এপ্রিল, ২০২৪ ১২:০৮ অপরাহ্ন