শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মানিকগঞ্জে ঈদুল ফিতর উদযাপিত 

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১২ এপ্রিল, ২০২৪ ০৩:১৬ অপরাহ্ন

    মানিকগঞ্জে ঈদুল ফিতর উদযাপিত 

    মানিকগঞ্জে যথাযথ মর্যাদা ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল আটটায় শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ সময়  নারী মুসল্লীদের সাথে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার। পরে তিনি  মানিকগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া দুপুর ১২ টায় জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সরকারি শিশু পরিবার, মানিকগঞ্জ নিবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। এ সময় তিনি  ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও  ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। 

    সকাল সাড়ে আটটায় বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ, দক্ষিণ সেওতা- বান্দুটিয়া মদিনা মসজিদ, বেউথা ঈদগা মাঠ, সেওতা ঈদগাহ মাঠ, পশ্চিম দাসরা ঈদগাহ মাঠ সহ বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ বান্দুটিয়া মদিনা মসজিদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা ৪ শতাধিক মুসুল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

    দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের আয়োজনে বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জামাত অনুষ্ঠিত হয়।

    সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী  বিল্টু  ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অগণিত দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। দিবসটি যথার্থ মর্যাদা পালনের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর